নওগাঁয় নৌকার ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন
পুড়ে যাওয়া নৌকার নির্বাচনী ক্যাম্প। ছবি: সমকাল
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪ | ১২:৩৩
নওগাঁ-৫ সদর আসনে নৌকার প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনের ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুত্রবার ভোরে উপজেলার চকপ্রসাদ হিন্দুপাড়া, আনন্দনগর, চন্ডিপুর, শৈলগাছী ইউনিয়নের শিংবাচা ও চকচাঁপাই এলাকায় এ সব ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষানের কর্মী সমর্থকরা এ সব ঘটিয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি। আমার কোনো নেতা-কর্মী এ সব কাজে কখনও সম্পৃক্ত ছিলনা, এখনও নেই।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আগুন
- নওগাঁ-৫
- নৌকা মার্কা
