ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নওগাঁয় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা

নওগাঁয় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৫:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার ৬ উপজেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাপাহার উপজেলায় ২জন, নিয়ামতপুরে ২ জন এবং রানীনগর, আত্রাই ও বদলগাছি উপজেলায় ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের একজন মেডিকেল অ্যাসিস্টেন্ট ও একজন পিপিআই টেকনোলজিস্ট রয়েছেন। 

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। আক্রান্তদের মধ্যে রানীনগরে ১৬ জন, সাপাহারে ১২ জন, নিয়ামতপুরে ১০ জন, মহাদেবপুরে ৮, আত্রাইয়ে ৬, বদলগাছী, পত্মীতলা ও মান্দায় ২ জন করে এবং পোরশা ও ধামইরহাটে ১ জন করে রয়েছেন।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন- এপর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পারীক্ষার প্রাপ্ত ৮৭০ জনের রির্পোটের ফলাফলে ৬০ জন করোনা পজেটিভ এসেছে। এদের অধিকাংশ নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে এসেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী ল্যাবে জেলার ১ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ৬০৫ জনের রির্পোট এখনো পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন কন্ট্রোল রুম থেকে জানা গেছে- গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় নতুন করে আরও ২০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৩৪ জন, রানীনগর উপজেলায় ৪ জন, মহাদেবপুরে ১৯ জন, মান্দায় ১১ জন, বদলগাছি উপজেলায় ২৮ জন, পত্মীতলায় ৪১ জন, ধামইরহাটে ৩৬ জন, সাপাহারে ১৭ জন এবং পোরশায় ৩ জন।

আরও পড়ুন

×