বাঞ্ছারামপুরে হতদরিদ্র পরিবারের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে -সমকাল
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৬:১১ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৮:১৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ইফতার ও সেহেরীর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রাধানগর গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য কৃষিবিদ মেহেদী হাসান পলাশের ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি নাজমুল হুদা, পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান জালু, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সালে মুসা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহসভাপতি মোশারফ হোসেন, রাজীব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ।
মেহেদী হাসান পলাশ বলেন, করোনাভাইরাসের কারণে দেশের হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে সকল সামর্থবান ব্যক্তিদের দাঁড়াতে হবে, দল-মত নির্বিশেষে সকলকে দেশের এই দুর্যোগের সময় এক হয়ে কাজ করতে হবে।