ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী শনাক্ত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাবনার ঈশ্বরদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
শুক্রবার উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামকান্তপুর গ্রামের ওই ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসন ওই তার বাড়ি লকডাউন ঘোষণা দেয়।
উপজেলা প্রশাসন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্র জানায়, ঈশ্বরদীতে করোনা আক্রান্ত প্রথম এই ব্যক্তি নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে রাজশাহীতে করোনা পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হয়। শুক্রবার রিপোর্ট পজেটিভ এলে বিষযটি নিশ্চিত হন চিকিৎসকরা।
শুক্রবার নাটোর থেকে ওই ব্যক্তি ঈশ্বরদীর মুলাডুলিতে তার গ্রামের বাড়িতে এলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মুলাডুলির রামকান্তপুর গ্রামে যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ.এ. আসমা খানম ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।