ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৮:৩৯ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৮:৪৮

সিরাজগঞ্জের কামারখন্দের হালুয়াকান্দি গ্রামে মা (৩৫) ও ছেলে (৮) করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল পেয়ে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম শুক্রবার বিকেলে এ তথ্য জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক আহম্মেদ জানান, গত ৩০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এর আগে তাদের বাড়িটি উপজেলা প্রশাসন থেকে লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, ওই নারীর স্বামী, ছেলেসহ ৩ জনই বাড়িতে হোম কোয়ারেন্টানে। স্বামীর নমুনা সংগ্রহ করা হলেও ফলাফল এখনও হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ। তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এম.এম হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×