ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

এক পরিবারের ৮ জনের করোনা পজিটিভি, একজনের মৃত্যু

এক পরিবারের ৮ জনের করোনা পজিটিভি, একজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৯:০৩ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৯:৫৬

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার একই পরিবারের নতুন ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই পরিবারের এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে মৃতদেহের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ওই সময় মৃতের এক ভাইয়ের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী জানান, মাঝেরচর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত ৩০ এপ্রিল রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সং গ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। একইদিন মৃত নুর মোহাম্মদের এক ভাইয়ের নমুনা পরীক্ষায়ও পজিটিভ রিপোর্ট আসে। 

তিনি জানান, পরে গত ৬মে ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে পরদিন বৃহস্পতিবার রাতে ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এনিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৭ রোগী শনাক্ত হলো।

তিনি আরো জানান, করোনা শনাক্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা ভাল থাকায় নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাড়ি লকডাউন থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না, কেউ প্রবেশও করবে না। পরবর্তীতে তারা যখন মনে করবে নমুনা সংগ্রহ করতে হবে তখন ডাক্তার নমুনা সংগ্রহ করবেন।

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসে একই পরিবারের নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী । আইসোলেশন ও লকডাউন করা বাড়িতে খাদ্যসামগ্রী পুলিশ পৌঁছানোর ব্যবস্থা করবে।

আরও পড়ুন

×