ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি গ্রেফতার

গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি গ্রেফতার
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৯:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ইফতারের আগ মুহূর্তে পৌর শহরের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের চক গোবিন্দ এলাকার বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান ঘটনা নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দলীয় কার্যালয়ে গণজমায়েত করে ইফতারের আয়োজন করা হচ্ছিল। এর আগে তাদের গণজমায়েত করে ইফতারের আয়োজন করতে নিষেধ করা হয়েছিল। নিষেধ না মেনে গণজমায়েত করা হলে ঘটনাস্থলে পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করে তাকে থানায় নিয়ে আসে। 

তিনি আরও জানান, গত  ১০ এপ্রিল তার নামে একটি মাদক মামলা হয়েছে। সেব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

×