ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বগুড়ায় সৈযদ আহম্মদ কলেজের সাবেক অধ্যক্ষের করোনায় মৃত্যু

বগুড়ায় সৈযদ আহম্মদ কলেজের সাবেক অধ্যক্ষের করোনায় মৃত্যু
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২০ | ১০:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব নজবুল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৭৮ বছর।

তিনি মার্চের প্রথম সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন।

সম্প্রতি তার শরীরে করোনা পজিটিভ পাওয়া গেলে ঢাকার মুগদা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টায় তার মৃত্যু ঘটে।

তার করোনায মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের বর্তমান অধ্যক্ষ মো. সাইদুজ্জামান। তিনি বগুড়ার সুখানপুকুর এলাকার সাবেক এমএলএ সৈয়দ আহম্মদ এর ছেলে।

আরও পড়ুন

×