ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পিরোজপুরে একদিনে ৬ করোনা রোগী সনাক্ত

পিরোজপুরে একদিনে ৬ করোনা রোগী সনাক্ত
×

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ১০:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পিরোজপুরে শুক্রবার সর্বাধিক সংখ্যক করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। একদিনে ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জন পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতরা ইউনিয়নের এবং অন্য ৩ জন ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ জনে দাঁড়ালো।

পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পিরোজপুরের ৬ জন নতুন করোনা পজেটিভ রোগীর রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন মহিলা। বৃহস্পতিবার এসব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

পিরোজপুর সদর উপজেলার করোনা আক্রান্ত ৩ জনের মধ্যে দুই জনের বাড়ি শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামে এবং অন্য একজনের বাড়ি ডুমুরিতলা গ্রামে। ভান্ডারিয়া উপজেলায় একই পরিবারের করোনা আক্রান্ত ৩ জনের বাড়ি ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে। 

আরও পড়ুন

×