ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মাগুরায় পুলিশসহ নতুন আক্রান্ত ৩

মাগুরায় পুলিশসহ নতুন আক্রান্ত ৩
×

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ১২:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাগুরায় শুক্রবার এক পুলিশ সদস্যসহ নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন মাগুরা সদর ও একজন  শ্রীপুরের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৮ জন। তবে আগে আক্রান্তদের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন বলে জানান মাগুরা সিভিল সার্জন।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার সকালে প্রাপ্ত রিপোর্টে মাগুরায় নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে শহরের কলেজ পাড়ায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ও  ২১ বছর বয়সী এক পুলিশ সদস্য। অন্য জন শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের ২২ বসর বয়সী এক নারী। শহরের কলেজ পাড়া ও শ্রীপুরের টুপিপাড়ায় আক্রান্ত দুইজনকে তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুটি এলাকা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। আক্রান্ত পুলিশ  সদস্যকে পুলিশ লাইনে রাখা হয়েছে।  

পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, শলিখায় ডেপুটেশনে থাকা করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে মাগুরা পুলিশ লাইনস স্কুলের তিনতলা ভবনে একটি রুমে রেখে প্রযোজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সিভিল সার্জন ডা. প্রদীপ সাহা জানান, এরআগে আক্রান্ত সদরের মৃগিডাঙ্গা ও শ্রীপুরের জোৎশ্রীপুর দুই যুবকের সুস্থ হয়ে উঠেছেন। বাড়িতে চিকিৎসা নেওয়ার পর তাদের প্রথম নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডা. প্রদীপ সাহা আরো জানান, শুক্রবার পর্যন্ত মাগুরা জেলা থেকে মোট সন্দেহজনক ২৭৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ২১৫ টির রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে শুক্রবার ৩ জনসহ মোট কোভিক-১৯ আক্রান্ত সংখ্য ৮ জন। মোট  দুই হাজার ১৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এক হাজার ৯১৪ জন কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে ২৫৩ জন কোয়ারেন্টাইনে আছেন। 

আরও পড়ুন

×