ধর্মপাশায় হাসপাতালের কর্মচারীসহ করোনায় আক্রান্ত আরও এক নারী
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ১৩:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীসহ আরও এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ধর্মপাশায় মোট আক্রান্ত ৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার শুক্রবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে আরো তিনজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। নতুন আক্রান্ত নারীর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে।
ডা. ঝন্টু সরকার জানান, গত সোমবার এ উপজেলা থেকে নতুন ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এরমধ্যে দুইজনের ফলাফল পজেটিভ আসে।