ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রাস্তা ছেড়ে ঘরে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ গ্রেল মা-মেয়ের

রাস্তা ছেড়ে ঘরে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ গ্রেল মা-মেয়ের
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২০ | ২২:৩৪ | আপডেট: ০৮ মে ২০২০ | ২২:৪৬

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তা ছেড়ে কুঁড়ে ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার উমরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাজলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।

জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে উমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার দিয়ে ট্রাক সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

আরও পড়ুন

×