ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় ৩ বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

উল্লাপাড়ায় ৩ বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার
×

গ্রেপ্তার লিটন -সমকাল

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ২৩:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বরের পাশে সিএনজি স্ট্যান্ড থেকে তিনটি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ লিটন হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উপ-পরিদর্শক নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ লিটন হোসেনকে গ্রেপ্তার করে। 

তিনি জানান, লিটনের কাছ থেকে একটি ৯ এমএন ও ২টি এমএম পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।


আরও পড়ুন

×