খুলনায় আরও ২ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও দুই জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত খুলনার ল্যাবে মোট ৩০ জনের করোনা শনাক্ত হলো।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার খুলনার ল্যাবে মোট ১৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধুমাত্র খুলনা জেলার নমুনা ৬৯টি। এগুলো পরীক্ষায় ২ কনের করোনা পজিটিভ শনাক্ত হয়ছে।
ডা. মেহেদী আরও জানান, নতুন শনাক্ত ২ জনের মধ্যে একজন হলেন- খুলনার দিঘলিয়া উপজেলার সনেহাটী গ্রামের পলি খাতুন এবং অন্যজন বাগেরহাটের কচুয়ার রানী বগেম। এর মধ্যে পলি খাতুন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন।