রাজাপুরে জুয়া খেলতে বাধা, বাবা-মাকে `পেটাল` ছেলে
ফাইল ছবি
রাজাপুর (ঝালকাঠি)
প্রকাশ: ১০ মে ২০২০ | ২২:২৯ | আপডেট: ১০ মে ২০২০ | ২৩:০১
ঝালকাঠির রাজাপুরে বিশ্ব মা দিবসে বাবা-মাকে পেটানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে জুয়া খেলতে বাধা দেওয়া ও জুয়ার গুটি ও কোড ফেলে দেওয়ায় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাজাপুরে একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার পর বাবা ইসমাইল আকন (৫০) ও মা রোকেয়া বেগম (৩৮) ছেলে মাহফুজকে (২২) জুয়া খেলতে নিষেধ করেন। রোববার রাত ৮টার দিকে মাহফুজ জুয়া খেলার জন্য জুয়ার কোড ও গুটি নিতে ঘরে আসেন। এ সময় বাবা-মা দুজনেই ছেলেকে বাধা দেন এবং জুয়া খেলার সরঞ্জাম ঘরের বাইরে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবা-মা দুজনকেই লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন মাহফুজ। তাদের চিৎকারে স্থানীয়রা বাবা-মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, দুজনের মধ্যে মায়ের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজাপুর থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনা তিনি জানেন না, কেউ কোনো অভিযোগও করেননি।