জয়পুরহাট কারাগার থেকে ১৫ বন্দি মুক্তি পেল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ২২:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের প্রভাবে বর্তমান পরিস্থিতি সংক্রমণরোধে বাংলাদেশ সরকার স্বল্প সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জয়পুরহাটে সাজাপ্রাপ্ত ১৫ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
এক বছরের মেয়াদে সাজাপ্রাপ্তদের মধ্যে ১৫ আসামিকে রোববার সন্ধ্যায় জয়পুরহাট কারাগার থেকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
জয়পুরহাট কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক বছরের সাজাপ্রাপ্ত ৩৫ জন আসামির তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩য় ধাপে ১৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।