ডিমলায় করোনায় আক্রান্ত চিকিৎসক
ফাইল ছবি
ডিমলা(নীলফামারী)সংবাদদাতা
প্রকাশ: ১০ মে ২০২০ | ২৩:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নীলফামারীর ডিমলায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়ে উপজেলায় করোনা মোট রোগীর সংখ্যা ১১ জন।
ডিমলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুইঞ্জ কলি রায়(২৫) নীলফামারী সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে এক সপ্তাহ চিকিৎসকের দায়িত্ব পালন করেন। করোনা ওয়ার্ডে দায়িত্ব পালনের কারণে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে পরীক্ষায় তার নমুনা নেগেটিভ আসে। ডিমলা হাসপাতাল কতৃপক্ষ তারপরেও ওই চিকিৎসককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পর গত ৭ মে আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। ১০মে রিপোর্টে তার নমুনায় করোনা পজিটিভ ধরা পরে।
রোববার রাতেই তাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় বলেও জানান তিনি।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ, আইসোলেশন ওয়ার্ড ও অফিস চালু থাকবে।