ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

শিক্ষা উপমন্ত্রী নওফেলের ভাই করোনায় আক্রান্ত

শিক্ষা উপমন্ত্রী নওফেলের ভাই করোনায় আক্রান্ত
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২০ | ০১:০০ | আপডেট: ১১ মে ২০২০ | ০১:০৯

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই ও চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার রাতে চট্টগ্রামের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। খবর ইউএনবির

উপমন্ত্রীর ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, ‘সালেহীন বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করেছিলেন। বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর তার জ্বর আসে। পরে নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠালে রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে।’

এদিকে রোববার চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষায় দুটি ল্যাবে মোট ৭৫ জন নতুন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষায় ২২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৯৭টি নমুনা পরীক্ষায় ৫৩টি পজিটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন অফিস ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


আরও পড়ুন

×