ঈশ্বরদীতে ড্যাফোডিলস এর উদ্যোগে খাদ্য সহায়তা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০১:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের ২৫ জন হকার ও আশ্রয়ন প্রকল্পসহ ৩শ হতদরিদ্র পরিবারের মাঝে এক মাসের খাবার বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ড্যাফোডিলস। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে তারা।
সোমবার ঈশ্বরদীর বহরপুর আশ্রয়ন প্রকল্পের ১৩০ পরিবারকে এবং দ্বিতীয় দফায় ২শ’ হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে ড্যাফোডিলস।
এছাড়া পাবনার জেলা প্রশাসক, পাবনার পুলিশ সুপার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিমনার (ভূমি) কে নির্দিষ্ট সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয় ড্যাফোডিলসের পক্ষ থেকে।