ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বগুড়ায় মহাসড়কের পাশে মিলল মরদেহ

বগুড়ায় মহাসড়কের পাশে মিলল মরদেহ
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ মে ২০২০ | ০২:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় নন্দীগ্রামে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল দশটার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের বিজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশের ধানক্ষেতে শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের মাথা ও বাম পায়ে আঘাতের চিহ্ন এবং ডান হাত ভাঙা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×