ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় ক্লিনিককর্মীর মৃত্যু, শনাক্ত আরও ৪

গোপালগঞ্জে করোনায় ক্লিনিককর্মীর মৃত্যু, শনাক্ত আরও ৪
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ২২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জে নতুন করে ৪ জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে।  আক্রান্তদের মধ্যে বেসরকারি ক্লিনিক এক কর্মী শনিবার রাতে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি গোপালগঞ্জে করোনায় প্রথম মৃত্যু। 

আক্রান্ত ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ৩৯ জন  গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন  রয়েছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১, কোটালীপাড়ায় ১ জন ও মুকসুদপুর উপজেলায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । 

রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় এক চিকিৎসক ও ১৮ পুলিশ সদস্যসহ ২২ জন, কাশিয়ানী উপজেলায় ১৯ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ চিকিৎসকসহ ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৭ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও নার্সসহ ৬ জন রয়েছেন। 

আরও পড়ুন

×