লক্ষ্মীপুরে আরও ২ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০১:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের রায়পুরে নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন আক্রান্ত স্বামীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। আরেকজন চাঁদপুর থেকে আক্রান্ত হয়ে রায়পুরে এসেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ৮ জন, রামগতিতে ১০ জন ও রায়পুরে ২৩ জন রয়েছেন। এছাড়া নতুন করে ৯ জনসহ সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৪ জন।
জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গফফার এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১ হাজার ৭৭০ জন। এছাড়া নতুন করে এক জনসহ আইসোলেশনে আছেন ৫ জন।
তিনি বলেন, শনিবার রায়পুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দু’জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে ফল এখনো এসে পৌঁছায়নি।