ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বগুড়ায় ট্রাকচাপায় ২ নারী নিহত

বগুড়ায় ট্রাকচাপায় ২ নারী নিহত
×

বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০১:৩৪ | আপডেট: ১৭ মে ২০২০ | ০২:৫৩

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই নারী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার শেরুয়া কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর উপজেলার শেরুয়া কানাইকান্দো গ্রামের নীলা পারভিন (২৮) ও ধুনটের মাথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা (২১)।

হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম বলেন, ঢাকাগামী একটি ট্রাক বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোকরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নীলা পারভিন নিহত  এবং আরও তিন আরোহী আহত হন। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনা মামলা হবে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের অ্যাম্বুলেন্সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে শজিমেক হাসপাতালে নেওয়ার পর পরই ধুনটের বাসিন্দা অর্পিতা সাহাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×