ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কুয়াকাটায় করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
×

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০২:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পটুয়াখালীর কুয়াকাটায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিপুরে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রোববার সকালে মৃত পল্লী চিকিৎসকের বাড়ির আশপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানায়, মৃত ওই পল্লী চিকিৎসক সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফিরে আসেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লার তত্ত্বাবধায়নে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় । সেখানে থাকা অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, মৃত ব্যক্তিকে কোভিড-১৯ এর নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে । দাফনের আগে করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।


আরও পড়ুন

×