বাগেরহাটে দোকান ঘর নিয়ে খাদে বেপরোয়া গতির বাস, যাত্রী নিহত
ক্ষতিগ্রস্ত দোকান ও খাদে পড়ে যাওয়া বাস দেখতে আসেন স্থানীয়রা- সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১৭:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ১৭:২৯
বাগেরহাটের কচুয়ায় দোকান ঘর নিয়ে খাদে পড়েছে বেপোরয়া গতির একটি বাস। মঙ্গলবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এখলাসের দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহী বাসটি। এ সময় গাড়িতে থাকা মো. রাকিব নামের এক যাত্রী গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।
ক্ষতিগ্রস্ত ব্যবসাযী এখলাস বলেন, ধার দেনা করে ৭ দিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু বাসটি আমার দোকান ভেঙে শেষ করে দিয়েছে। বাস মালিক কর্তৃপক্ষ যদি আমাকে আমার ক্ষতিপূরণ না দেয় তাহলে আমি সর্বশান্ত হয়ে যাবো।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধার কাজ চলছে।
- বিষয় :
- বাগেরহাট
- যাত্রী নিহত
- সড়ক দুর্ঘটনা
