ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক হেলপার নিহত 

ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক হেলপার নিহত 
×

দুর্ঘটনায় দুমড়ে যায় মাছবোঝাই পিকআপ

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ১৩:২৮

হবিগঞ্জের বাহুবলে মাছবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তগলীর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি বাহুবল বাজারে মাছ দিয়ে মৌলভীবাজারের জুড়ী যাচ্ছিল। পথে মহাসড়কের তগলীতে সিলেটগামী সিমেন্টবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দু’জন মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 
 

আরও পড়ুন

×