নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
গৌরাঙ্গ বণিক
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৫:৫১
ঢাকার নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গৌরাঙ্গ বণিক (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গৌরাঙ্গ বণিক উপজেলার নতুন বান্দুরা গ্রামের বণিক পাড়ার বাসিন্দা এবং পুরাতন বান্দুরা বাজারের ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ অনুপ বিষয়টি নিশ্চিত করেন।
ডা. অনুপ জানান, করোনা শনাক্ত হওয়ার পর গত ২১ মে গৌরাঙ্গ বণিককে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তিনি মারা যান। তিনি আরও জানান, সরকারি বিধিবিধান মেনে তার সৎকারের প্রস্তুতি চলছে।