ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বোয়ালমারীতে করোনায় আরও একজনের মৃত্যু

বোয়ালমারীতে করোনায় আরও একজনের মৃত্যু
×

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৫:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। 

এর আগে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের একজন মুক্তিযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান জানান, সুর্যোগ গ্রামের ওই ব্যক্তি ঢাকায় চাকরি করতেন। ঈদের দিন রাতে তিনি বাড়িতে আসেন। এর আগে ঢাকায় নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট বাড়িতে আসে। রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। তার পরিবারের আরও চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, খবর পেয়ে দুপুরে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দল নিয়ে বিকেলে আবার গিয়ে লাশের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছেন। খোঁজ-খবর নিয়ে এলাকা লকডাউন করা হবে।




আরও পড়ুন

×