ধুনটে বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৬:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার মারা যান তারা। মৃতরা হলেন-আলামিন (৩৫) ও আব্দুল আলীম (৩০)।
এলাকাবাসী জানান, ঈশ্বরঘাট (ইসলামপুর) গ্রামের আব্দুুল রশিদের ছেলে আলামিন (৩৫) ও একই গ্রামের আজিবর রহমানের ছেলে আব্দুল আলীম (৩০) ও মেদাদ আলীর ছেলে রেজাউল করিম রেজা ও পাশ্ববর্তী হাসখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে লালন মিয়া। এই চার বন্ধু মিলে ঈদের আনন্দ করতে বুধবার মদ পান করেন।
এরপর মদের বিষ ক্রিয়া শুরু হলে চারজনই অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় আলামিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। গ্রামবাসী বুঝে ওঠার আগেই তাকে দাফন করা হয়। পরে রাত আড়াইটায় দিকে আব্দুল আলীম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
কালেরপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য শাজাহান আলী বলেন, বিষাক্ত মদ পানে দুইজন মারা গেছেন।
ধুনট থানার এসআই আমিন বলেন, মদপানে দুইব্যক্তি মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শজিমেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।