ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

শিবগঞ্জে ঝুলন্ত দুই মৃতদেহ উদ্ধার

শিবগঞ্জে ঝুলন্ত দুই মৃতদেহ উদ্ধার
×

শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৮:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝুলন্ত দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার ওই দুই মৃতদেহ উদ্ধার করা হয়।  নিহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের নজর আলীর ছেলে ঈদুল হক (৩২) এবং রানিবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জোহরা বেগম (২৫)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. বারেক জানান, পারিবারিক কলহের জেরে রানীবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জোহরা বেগমের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে বৃহষ্পতিবার বেলা ৩টার দিকে পুলিশের একটি দল মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, ময়না তদন্ত শেষে বোঝা যাবে জোহরার মৃত্যুর প্রকৃত কারণ।

এদিকে, বিকেলে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জুম্মনের আম বাগানের একটি আমগাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঈদুল হক নামক এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলশ শাহ বিস্তারিত কিছু জানাতে না পারলেও ঈদুলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×