ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু

সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ১০:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে শামীম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সাদিপুর হলদাবাড়ি এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে আরো ৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তাদের করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে সোনারগাঁয়ে ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। 

এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি এলাকার নুর রহমান ভূইয়ার ছেলে শামীম ভূইয়া কয়েকদিন ধরে জ্বর কাশি ও ঠান্ডায় ভুগছিলেন। গত ৩ দিন আগে শামীম ভূইয়ার করোনার নমুনা নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। নমুনা সংগ্রহের পর নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে পরীক্ষায় রির্পোট পজেটিভ আসে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বাড়িতে গিয়ে তার দাফনের ব্যবস্থা করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। সংবাদ পাওয়ার পর ওই বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে ওই ব্যক্তির লাশ দাফন করেছি।

আরও পড়ুন

×