কুমিল্লায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২৮ মে ২০২০ | ১৩:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হেদায়েত উল্লাহ তালুকদার (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামে। বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী। তিনি জানান, হেদায়েত উল্লাহ চট্টগ্রামে ডিমের ব্যবসা করতেন। করোনা উপসর্গ নিয়ে তিনি বাড়িতে আসেন। তারপর তিনিহ তার পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহের পর সবার করোনা পজেটিভ আসে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়।
তিনি জানান, ১৪ দিন আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার অবস্থার অবনতি দেখে হেদায়েত উল্লাহকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।