ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ২০:৪৩ | আপডেট: ২৮ মে ২০২০ | ২১:২৮

ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে আব্দুল জলিল (২৩) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ দিকে বৃহস্পতিবার একদিনে রেকর্ড সংখ্যক ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী। 

ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাকিবুল আলম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটায় শ্বাস কষ্ট নিয়ে আব্দুল জলির  হাসপাতালে ভর্তি হয় এবং পরে তিনি মারা যান। গত তিন দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন তিনি। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এলাকায়।

নতুন করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহেশপুরে ২ জন পুরুষ। বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়িতে ৬ জন পুরুষ, ছোট লাহিড়িতে ২ নারী ও আমগাঁওয়ে ১ নারী। পীরগঞ্জের জাবরহাটে ১ নারী, কোষারাণীগঞ্জে ১ পুরুষ ও পীরগঞ্জ হেলথ কমপ্লেক্সের একজন পুরুষ কর্মচারী। হরিপুরের কাঁঠালডাঙ্গীতে ১ জন পুরুষ ও হরিপুর সদরে ১ জন পুরুষ এবং রাণীশংকৈলের বাঁশবাড়িতে ১ জন পুরুষ। 

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। এর মধ্যে সদরে ১৪ জন, বালিয়াডাঙ্গীতে ২৭ জন, রাণীশংকৈলে ৭ জন, হরিপুরে ১৯ জন ও পীরগঞ্জে ১৭ জন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, বৃহস্পতিবার জেলা ৬৮ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। এ পর্যন্ত পাঠানো হলো ১৪৫০ জনের নমুনা। মৃত্যু নেই এবং ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন

×