মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
ফাইল ছবি
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২০ | ২২:৩৯ | আপডেট: ২৮ মে ২০২০ | ২২:৫৬
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বজ্রপাতে সুরমা খাতুন (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কাঠাল লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুরমা খাতুন ওই গ্রামের শেখ ছকু মিয়ার মেয়ে। সে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশে ফাঁকা মাঠ থেকে নিজেদের (ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখা) গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয় সুরমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রাব্বি আব্দুল্লাহ রিয়ন বজ্রপাতে শিশু সুরমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।