ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গুরুদাসপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

গুরুদাসপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
×

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ২২:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরের গুরুদাসপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাছিকাটা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা  ঘটে।

নিহত রাব্বী হোসেন (২০) বাগাদিপাড়া উপজেলার সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাতে মালবোঝাই দুটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার পথে পেছনের ট্রাকটি সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের ভেতরে চাপা পড়েন হেলপার। খবর পেয়ে বনপাড়া থেকে ফায়ার সার্ভিসের দল গিয়ে কেটে হেলপার রাব্বীর লাশ বের করে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

×