ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নওগাঁয় ট্রাকচাপায় দুই ভাই নিহত

নওগাঁয় ট্রাকচাপায় দুই ভাই নিহত
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ২৩:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় ধানবোঝায় পাওয়ার ট্রলির যাত্রী দুই ভাই মাহাবুব হোসেন (৪২) ও আনোয়ার হোসেন (৪০) নিহত হয়েছেন। 

শুক্রবার সকালের এ দুর্ঘটনায় পাওয়ার ট্রলির চালকসহ আরো তিন জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুই ভাই পত্নীতলা উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে বলে জানা গেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, সকাল ৮টার দিকে মাহাবুব ও আনোয়ার পাওয়ার ট্রলিতে ধানবোঝাই করে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে পত্নীতলার মধইল হাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পাওয়ার ট্রলি সামনের সাইকেল আরোহী মকবুল হোসেন (৩৮) কে ওভারটেক যাওয়ার সময় বিপরীত দিকে থেকে দ্রুতগামী ট্রাক পাওয়ার ট্রলিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় দুইভাই মাহাবুব ও আনোয়ার ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দাযের হয়েছে।

আরও পড়ুন

×