ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

রংপুরে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

রংপুরে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
×

রংপুর অফিস

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০০:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান।  এ নিয়ে রংপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হলো।

রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার পর ২২ মে হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ (৬৯)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন নবী বলেন, মারা যাওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। সেই সঙ্গে করোনাভাইরাসেও আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এ নিয়ে করোনা হাসপাতালে ৩ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×