ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
×

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০১:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হাসান গাজী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার মাঝবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাসান গাজী মধ্য মাঝবাড়ি গ্রামের ইউসুফ গাজীর ছেলে। 

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে হাসান গাজী একই গ্রামের সুমন দাড়িয়ার পুকুরে কাজ করছিল। এ সময় ওই পুকুরের মধ্যে থাকা পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ সংযোগের ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয়। আহত হাসান গাজীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×