ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবি: আরও ২ লাশ উদ্ধার, নিখোঁজ ৪

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবি: আরও ২ লাশ উদ্ধার, নিখোঁজ ৪
×

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের চৌহালীরস্থল এলাকায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত আরো দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। যমুনা নদীর জোতপাড়া ও শৈলজানা চর থেকে লাশ দু’টি উদ্ধার করেন স্থানীয়রা। সর্বশেষ উদ্ধার করা দু'জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নৌ-পুলিশের উপ-পরিদর্শক রিয়াজুল জান্নাত ও চৌহালীর ওসি রাশেদুল বিশ্বাস নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার দুপুরে চৌহালীর এনায়েতপুর থানার অদুরে পাউবোর বেড়িবাঁধের ঘাট থেকে নৌকাটি প্রায় ৭৩ জন যাত্রী নিয়ে চৌহালীর দিকে ছেড়ে যায়। প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ঢেউয়ের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ পর্যন্ত ৫৭ জনকে জীবিত ও ১২ জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

নৌকাডুবির ঘটনায় এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন বলে চৌহালীর ইউএনও দেওয়ান মওদুত আহম্মেদ সাংবাদিকদের জানান।

আরও পড়ুন

×