ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

পঞ্চগড়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে করোনায় বৃদ্ধের মৃত্যু
×

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পঞ্চগড়ে করোনাআক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৮৫ বছর বয়সী ওই ব্যক্তি বৃহস্পতিবার রাতে মারা যান। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য জানান।

ওই বৃদ্ধ ১২ মে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন। ১৬ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯ মে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতেই স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, সর্বশেষ মারা যাওয়া ৮৫ বছরের বৃদ্ধ আগে থেকেই প্যারালাইজড ছিলেন। তার অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগও ছিল। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফনের প্রক্রিয়া চলছে।

পঞ্চগড়ে এ পর্যন্ত এক হাজার ৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

আরও পড়ুন

×