ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

শৈলকুপায় বেসরকারি সংস্থার প্রতিনিধি করোনায় আক্রান্ত

শৈলকুপায় বেসরকারি সংস্থার প্রতিনিধি করোনায় আক্রান্ত
×

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঝিনাইদহের শৈলকুপায় ঢাকায় কর্মরত এক বেসরকারি সংস্থার প্রতিনিধির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আলমামুন।

করোনা শনাক্ত হওয়া ব্যক্তির গ্রামের বাড়ি উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের চর সোন্দাহ গ্রামে।

ডা. রাশেদ আল মামুন জানান, ঢাকায় একটি বেসরকারি সংস্থার এক প্রতিনিধি শৈলকুপায় তার নিজ বাড়িতে এসে অসুস্থ হন। তার নমুনা সংগ্রহ করে খুলনাতে পরীক্ষার জন্য পাঠালে শুক্রবার দুপুরে ফলাফলে দেখা যায় তার করোনা পজিটিভ।

দ্রুত তার বাড়িটি লকডাউন করা হবে বলে তিনিজানান।




আরও পড়ুন

×