ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মেহেরপুরে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু

মেহেরপুরে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু
×

ফাইল ছবি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে লিটু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের আবু তাহেরের ছেলে। 

লিটু ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জবাবদিহি পত্রিকায় সার্কুলেশন বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইন থাকা অবস্থায় তার জ্বর, ঠাণ্ডা, কাশি ও শাসকষ্ট দেখা দেয়। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বলেন, লিটু মিয়া বুধবার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর কাউকে কিছু না বলে বাড়ি চলে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে পুনরায় ভর্তি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান।

করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবারই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, করোনা উপসর্গ নিয়ে মুত্য হয়েছে এ কারণে তার লাশ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হবে। তবে নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি ঢাকা থেকে আসার পর তার পরিবার হোম কোয়ারেন্টাইনে আছেন।

আরও পড়ুন

×