ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির মৃত্যু
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে তারা মিয়া (৪৫) নামে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তারা মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।

জানা গেছে, তারা মিয়া পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন। সেখানে তিনি একটি রোলিং ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত ২৪ মে তিনি সপরিবারে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের নিজ বাড়িতে আসেন। এ সময় তিনি সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। করোনাভাইরাস সন্দেহে গত ২৬ মে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে তারা মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গ নিয়ে তারা মিয়ার মারা যাওয়ার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার কুইক রেসপন্স টিম অষ্টবর্গ গ্রামে ওই ব্যক্তির বাড়িতে যায়। পরে রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার কুইক রেসপন্স টিমের উপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×