ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাফসান হক খানের মরদেহ ১৩ ঘন্টার পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে ৫ বন্ধু নদীতে গোসলে নামলে নিখোঁজ হন রাফসান। এরপর শুক্রবার সকালে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বলেন, ‘দীর্ঘ ১৩ ঘন্টার বেশি প্রচেষ্টা চালিয়ে শহরের ঘোড়াঘাট এলাকায় রাফসানের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর সকাল ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাফসানের বাসা শহরের থানাপাড়া এলাকায়। তিনি মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। চলতি মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন রাফসান।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘রাফসানের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকলে ময়নাদতন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন

×