টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৫:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইসহাক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহত ইসহাক রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য। তিনি সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার মো মতলবের ছেলে।
শুক্রবার ভোরে মেরিন ড্রাইভ সংলগ্ন খোনকার পাড়া এলাকায় র্যাব-১৫ এর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এসময় ৩ র্যাব সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চত করেছেন র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।