ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে আরও ১১ জনের করোনা শনাক্ত

সোনারগাঁয়ে আরও ১১ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৭:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সোনারগাঁয়ে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে সোনারগাঁয়ে ২০৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা শুক্রবার বিকেলে এ সব তথ্য জানান।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনা পজিটিভ আসে। তারা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী। এদের মধ্যে দু’জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ দিকে সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামের নূর রহমান ভূঁইয়ার ছেলে শামীম ভূঁইয়া বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে মারা যান।

অপরদিকে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. হুমায়ুন কবির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মারা যান। এ নিয়ে সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের বসনদরদী গ্রামে একজন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিসগ্রামে এক জন নারী, বাড়ি চিনিস গ্রামে দুই জন নারী, একজন পুরুষ, সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে একজন পুরুষ, কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর গ্রামে দুইজন পুরুষ, কাঁচপুর মধ্য পাড়া গ্রামে একজন পুরুষ, বারদি ইউনিয়নের দলরদী গ্রামে একজন নারী, সনমান্দি ইউনিয়নের জোয়ারদি গ্রামে একজন পুরুষ রয়েছেন।

ডা. পলাশ কুমার সাহা আরও জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৯২১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ২০৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ৮৩ জন সুস্থ হয়েছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, সোনারগাঁওয়ে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সচেতন না হয়ে অবাধে চলাফেরা করার কারণে আক্রান্ত হচ্ছেন মানুষ। ঘরের বাইরে বিনা প্রয়োজনে বাহির হবেন না। বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করুন।

আরও পড়ুন

×