ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তার মৃত্যু

করোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তার মৃত্যু
×

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুরের কাপাসিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তা শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। ৬০ বছর বয়সী ওই সাবেক কর্মকর্তার বাড়ি উপজেলার দুর্গাপুর রুপভূইয়ার টেক গ্রামে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে অবসরে যাওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই উপ পরিদর্শকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত মঙ্গলবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় করোনা শনাক্ত হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা সততা নিশ্চিত করে জানান, ওই সাবেক কর্মকর্তা গাজীপুর সদরে অবস্থান করতেন। যেহেতু গ্রামের বাড়িতে ঈদের দিন অবস্থান করেছিলেন তাই তার বাড়িটি লকডাউন করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

আরও পড়ুন

×