নারায়ণগঞ্জে ৮ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৮:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিয়াম আহম্মেদ লিয়ন (১৪) নামের এক স্কুলছাত্র আটদিন ধরে নিখোঁজ রয়েছে। লিয়ন বন্দরের কামতাল গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে এবং পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় বন্দর থানায় একটি জিডি করেছেন জানিয়ে সুরুজ মিয়া বলেন, 'গত ২১ মে সন্ধ্যায় ছেলেকে দোকানে পাঠাই। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।'
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, 'এ ঘটনায় থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। লিয়নের সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'