ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গাংনীতে আরও ৪ জন করোনায় আক্রান্ত

গাংনীতে আরও ৪ জন করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৮:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মেহেরপুরে গাংনীতে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, সাহারবাটি গ্রামের রিয়াজুদ্দীন (৬৫), একই গ্রামের কাবিরুল ইসলাম (২৪), গোপালনগরের আশিক এলাহি (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের বানুয়ারা খাতুন (৩৮) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের পার্শ্ববর্তী ১০টি করে বাড়ি লকডাউন করা হবে। এ ছাড়া আক্রান্ত ব্যাক্তিরা তাদের নিজ বাড়িতেই চিকিৎসাধীন থাকবেন। স্বাস্থ্য বিভাগ তাদের খোঁজ খবর রাখবে।

সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, বৃহস্পতিবার ১৯ জনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ৪ জন করোনা পজিটিভ বলে জানা যায়।

উল্লেখ্য, মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৮ জন করোনাআক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন সুস্থ্য ও ১ জন মৃত্যু বরণ করেছেন।

আরও পড়ুন

×