ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বিয়ের মাস না পেরুতেই নদীতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিয়ের মাস না পেরুতেই নদীতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
×

রাফসান হক খান

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৯:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাফসান হক খানের মরদেহ ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে ৫ বন্ধু নদীতে গোসলে নামলে নিখোঁজ হন রাফসান। এরপর টানা অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৮টার দিকে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বলেন, ‘দীর্ঘ ১৩ ঘণ্টার বেশি প্রচেষ্টা চালিয়ে শহরের ঘোড়াঘাট এলাকায় রাফসানের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর সকাল ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাফসানের বাসা শহরের থানাপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত রেজাউল হক। তিনি মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ঈশ্বরধী শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। গত ২ মে তিনি বিয়ে করেছেন।  পরে ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি।

রাফসানের বন্ধু তামিম জানান, তারা ৫ বন্ধু মিলে বৃহস্পতিবার দুপুরের দিকে গড়াই নদীর ঘোড়াঘাট এলাকায় গোসল করতে যান। এর আগের দিন গোসলে যান ৪ বন্ধু মিলে। এদিন তাদের সঙ্গে নতুন যোগ দেন রাফসান। গোসলে নামার পর হঠাৎ পায়ের নিচ থেকে বালুর আস্তরন সরে গেলে আমি ও রাফসান বেশি পানিতে চলে যায়। দু’জনের কেউই সাঁতার না জানায় ভয় পেয়ে যাান তারা। স্থানীয়রা টের পেয়ে আমাকে টেনে তুলতে পারলেও রাফসান  মুহূর্তে হারিয়ে যায়।  এরপর তাকে খোঁজাখুজি করে না পেয়ে বাড়িতে ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানোর পর তার কোন খোঁজ না মেলায় শুক্রবার সকাল থেকে অভিযান নামেন ডুবুরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল ৮টার দিকে তার মরদেহ মেলে গোসলে নামা স্থানের পাশেই নদী খনন করা ড্রেজারের পাখার মধ্যে। সেখানে মরদেহ ভাসছিল।

আরও পড়ুন

×